এই গ্রন্থের ‘ভালোবাসা শুধুই ভালোবাসা’ শিরোনামের গল্পটি আমার পড়া শ্রেষ্ঠ গল্প। এটি ফেসবুকে প্রকাশিত হওয়ার
পর পাঠকমহলে আলোড়ন সৃষ্টি হয়। ফেসবুক ভাইরাল হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। আলোচনায় আলোচনায় সরব হয়ে ওঠে পাঠক। ‘অর্থনীতির অধ্যাপক সেলসম্যান এবং বউ’ শিরোনামের গল্পটি ফেসবুকে প্রকাশিত হলে বোদ্ধামহল যেন গল্পের নতুন আস্বাদন পায়। গল্প দুটি পড়ে এতই মুগ্ধ হয়ে পড়ি যে, লেখকের সঙ্গে মোবাইলে দীর্ঘক্ষণ আলাপ করি। লেখককে অনুরোধ করি, পা-ুলিপিটি পড়ার সুযোগ দেওয়ার জন্য। তিনি আমার অনুরোধ রাখলেন। ই-মেইলে গ্রন্থটির পা-ুলিপি পাঠিয়ে দিলেন। আমি পা-ুলিপি পড়ার সুযোগ পেলাম। বইয়ের গল্পগুলি পড়ে আমার মনে গল্প সম্বন্ধে পূর্বে যে ধারণা ছিল, তা পাল্টে গিয়ে নতুন একটা ধারণা সৃষ্টি করল। গল্প শুধু গল্প নয়Ñ জীবন, জীবনটাই গল্প। আর একটা জিনিস উপলব্ধি করতে পারলাম সেটি হলো - লিখতে জানলে যে কোনো সাধারণ বিষয়ও অসাধারণ হয়ে উঠে। যেমন পরিবেশনার গুণে সাধারণ খাবার হয়ে ওঠে তৃপ্তির চূড়ান্ত প্রপান।
গল্প বাছাইয়ে লেখকের বিচক্ষণতায় মুগ্ধ না হয়ে পারিনি। জীবনের প্রতিটি দিক, প্রতিটি ক্ষণ এবং প্রতিটি বিষয় উঠে এসেছে গল্পসমূহে। জীবনকে খুব কাছ থেকে দেখলেও এমন লেখা যায় না, অভ্যন্তরে প্রবেশ করে নিরীক্ষণ করতে হয়
অনুভবের বাস্তবতায়। স্বপ্নকে টেনে নামাতে হয় জীবেনর কানায়। লেখক এখানে তা-ই করেছেন এবং ভালোভাবে করতে সক্ষম হয়েছেন। গল্পসমূহের ভাষা এত সহজ এবং শব্দচয়ন এত মনোরম ও প্রেমময় যে, গল্পকে যেন মনের ভিতর ঢুকিয়ে দেওয়ার জন্য লেখা হয়েছে। তাঁর ভাষা স্বভাবতই মুগ্ধকর কিন্তু গল্পগুলিতে মুগ্ধতা হৃদয়ের আবেগে তাড়িত হয়ে একাকার হয়ে গেছে ভালোবাসার ভালোবাসায়। অল্পকথায় অনেক বেশি প্রকাশের ক্ষমতা কত আকর্ষণীয় তা গল্পগুলি পড়লে বোঝা যায়।
ভালোবাসা শুধুই ভালোবাসা গল্পগ্রন্থে বিশটি গল্প রয়েছে। প্রতিটি গল্প ভিন্ন স্বাদ নিয়ে পাঠকের মনে ভিন্ন আমেজের জোয়ার আনতে সক্ষম। কিশোর হতে সব বয়সের পাঠকের উপযোগী গল্পগ্রন্থটি পড়া শুরু করলে, শেষ না করে উঠে যাওয়া কষ্টকর। অসাধারণ এই গল্পগুলি প্রাত্যহিক জীবনের নানা ভালোমন্দ দিককে হৃদয়গ্রাহী ঘটনার মধ্য দিয়ে ঝরঝর নিপাটে তুলে ধরা হয়েছে। আধুনিক সাহিত্যের এই শ্রেষ্ঠ গল্পগ্রন্থটি হবে আপনার সংগ্রহের নিষিক্ত বন্ধু। বইটি হতে পারে যে কোনো দিবসে যে কোনো অনুষ্ঠানে যে কোনো বয়সের এবং যে কোনো সম্পর্কের প্রিয়জনকে দেওয়া শ্রেষ্ঠ উপহার।
প্রমিতা দাশ লাবণী
অক্সফোর্ড, ইংল্যান্ড।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন